ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার ( জুলাই) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

এর আগে গত জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

নতুন মূল্য নির্ধারণের ফলে এলপিজি ব্যবহারকারী গ্রাহকরা উল্লেখযোগ্য মূল্যছাড়ের সুবিধা পাবেন।

প্রাইমটিভি/এমআর