ব্যবসায়ী এবং চাকরিজীবীদের টার্গেট করে হানিট্রাপের মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের উপ পুলিশ কমিশনার তরিকুল ইসলাম।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। এরপর আপত্তিকর ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়। একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে।

রাজধানীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

প্রাইমটিভি/এমআর