আবারও আম ব্যবসায় আমজনতার তারেক রহমান

আমজনতার তারেক রহমান। ছবি- সংগৃহীত;
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা কাটিয়ে আবারও নিজের পুরনো পেশা আম ব্যবসায় ফিরেছেন আমজনতার তারেক রহমান হিসেবে পরিচিত ঢাকা-১২ আসনের প্রার্থী। মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তারেক রহমান সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারণার কারণে দীর্ঘ সময় তিনি আম ব্যবসা থেকে দূরে থাকলেও, নির্বাচন শেষ হওয়ার পরপরই তিনি তাঁর চিরচেনা আম বাগানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার ৫ মে সরকার অনুমোদিত আমের মৌসুম শুরু হওয়ার দিনে তিনি ফেসবুক পোস্টে লেখেন, "সৃষ্টিকর্তার ইচ্ছায় আবারো আম বাগানে আমি। সবার দোয়া ও সহযোগিতা চাই।"
তিনি আরও জানান, আজ থেকেই তিনি বাগানের সবচেয়ে মিষ্টি জাতের গোপালভোগ এবং সুস্বাদু গোবিন্দভোগ আম বিক্রি শুরু করছেন।
রাজনীতির মাঠে সক্রিয় থাকলেও আম চাষি ও বিক্রেতা হিসেবে তাঁর একটি আলাদা পরিচিতি রয়েছে। বিশুদ্ধ আমের নিশ্চয়তা দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন। নির্বাচনের পর কোনো রকম বিরতি না নিয়েই পেশাদার জীবনে ফিরে আসাকে তাঁর সমর্থক ও সাধারণ ক্রেতারা ইতিবাচক হিসেবে দেখছেন।
তারেক রহমানের মতে, রাজনীতি মানুষের সেবার জন্য, আর ব্যবসা তাঁর জীবিকা। উভয় ক্ষেত্রেই তিনি সততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








