পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রভাবিত বিধানসভা নির্বাচনে নজিরবিহীন বিজয়ের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। গতকাল সোমবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের ২৯৪ বিধানসভা আসনের ২০৬টিতে দলটি বিজয়ী হয়েছে।

বিপরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৭৮টি আসনে; এগিয়ে আছে তিনটিতে। এতে প্রথমবারের মতো রাজ্যটিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরে প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। জয়কে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলায় পদ্ম ফুটেছে। অন্যদিকে নির্বাচনে অন্তত ১০০ আসনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।