সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত হত্যা বৃদ্ধি পেলে এবং সরকার নিরব থাকলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তের দিকে লংমার্চ করব। এর দায়ভার সরকারকে নিতে হবে।

এনসিপির এই নেতা সীমান্ত নিরাপত্তায় সরকারের কঠোর সমালোচনা করে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে বলেন, ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন পাচার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশে বিপুল পরিমাণ ইয়াবা ফেনসিডিল প্রবেশের জন্য স্বরাষ্ট্র বিভাগের জবাবদিহিতা দাবি করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে পদে থাকার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তোলা উচিত।

বক্তব্যে তিনি স্থানীয় এক সাংবাদিক খুনের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে নাগরিক সাংবাদিক কেউই নিরাপদ নয়। কসবায় আসার পথে তাকে বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এজন্য তিনি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে আঙুল তোলেন।

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং স্থানীয় বিজিবি বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল্লাহ, ডা. আশরাফ উদ্দিন, মিয়াজ মেহরাব তালুকদারসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।