রক্তের সম্পর্কের ভাই না হয়েও যদি কোনো পুরুষ নারী একই মায়ের দুধ পান করে থাকেন, তবে ইসলামী বিধান অনুযায়ী তারা একে অপরের দুধভাই-বোন হিসেবে গণ্য হন। দুধভাইয়ের সঙ্গে কোনো নারী হজ বা ওমরাহ পালন করতে পারবেন কি না এবং তারা একই হোটেল রুমে অবস্থান করতে পারবেন কি না?

ফেকাহবিদদের মতে, একজন নারী তার দুধভাইয়ের সঙ্গে ওমরাহ সফরে যেতে পারেন। তবে এই সফরের ক্ষেত্রে অত্যন্ত কঠোর একটি শর্ত জুড়ে দিয়েছেন তারা।

দুধভাই বোন একসঙ্গে সফরে গেলেও তাদের জন্য নির্জনে বা একান্তে সময় কাটানো জায়েজ নেই। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যেখানে তাদের দুজনকে লোকচক্ষুর আড়ালে বা কোনো বদ্ধ ঘরে একাকী থাকতে হবে, তবে সেই পরিস্থিতিতে তাদের একসঙ্গে সফরে যাওয়া শরিয়াহ অনুযায়ী বৈধ হবে না।