আজ থেকে শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট-বলের লড়াই।বাংলাদেশ জাতীয় ক্রিকেট ময়দানে,মিরপুরে প্রথম ওডিআইয়ের মধ্য দিয়ে এই লড়াই শুরু হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৪০ ওভারে ১৮৫ রান সংগ্রহ করেছে।

দুই দল এই পর্যন্ত ৪৫ টি ম্যাচ খেলেছে।এর মধ্যে বাংলাদেশ ১১ টিতে জয়লাভ করেছে এবং নিউজিল্যান্ড ৩৩ টিতে জয় তুলে নিতে সক্ষম হয়েছে।পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ঘরের মাঠে বাংলাদেশ ভালো করেছে।ঘরের মাঠে ২১ টি ম্যাচে প্রতিযোগিতা করেছে দুই দল।বাংলাদেশ ৯ টিতে জয়লাভ করেছে।অপরদিকে নিউজিল্যান্ড ১২ টিতে জয় তুলে নিয়েছে।দেশের মাটিতে কিউইদের বাংলা ওয়াস করার সুখস্মৃতি রয়েছে।পরিসংখ্যান ছাপিয়ে ঘরের মাঠে বাংলাদেশ সব সময় শক্ত প্রতিপক্ষ্য।দর্শকদের আশা কিউইদের হারিয়ে নিজেদের পরিসংখ্যান সমৃদ্ধ করবে মেহেদী হাসানের দল।