সেঞ্চুরি মিস করছি, বউ গালি দেবে- মিরপুরে মুমিনুলের আক্ষেপ

মুমিনুল হক। ছবি- সংগৃহীত;
মিরপুর টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেও ব্যক্তিগত এক আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মুমিনুল হক। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে নোমান আলীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ২০০ বলে ৯১ রানের ইনিংস খেলে আউট হওয়া মুমিনুলের কণ্ঠে ম্যাচ শেষে ঝরল এক অদ্ভুত ও মজার আক্ষেপ।
শুক্রবার (৮ মে) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল অকপটে স্বীকার করেন, সেঞ্চুরি মিস করায় তিনি যতটা না বিমর্ষ, তার চেয়ে বেশি চিন্তিত বাড়িতে স্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে। হাসতে হাসতে মুমিনুল বলেন, সেঞ্চুরি না হওয়ায় এতদিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়তো একটু গালি দেবে। এটাই আরকি।
একজন পেশাদার ক্রিকেটারের এমন রসিকতাপূর্ণ মন্তব্য সংবাদ সম্মেলনে হাস্যরসের সৃষ্টি করে। আউট হওয়া প্রসঙ্গে তিনি আরও জানান, ড্রেসিংরুমে ফেরার পর দুই-তিন মিনিট খারাপ লাগলেও পরে তিনি স্বাভাবিক হয়ে গেছেন। মুমিনুলের মতে, ব্যক্তিগত শতকের চেয়ে দলের জন্য নিয়মিত রান করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মুমিনুল তাঁর আউটের ব্যাখ্যা দিয়ে বলেন, সেঞ্চুরি করার জন্য কোনো তাড়াহুড়ো তাঁর ছিল না। লক্ষ্য ছিল দিনের শেষ এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেলে পার করে দেওয়া। কিন্তু পাকিস্তানি স্পিনার নোমান আলী ভালো বল করছিলেন এবং একটি বল হঠাৎ নিচু হয়ে যাওয়ায় তিনি যেভাবে খেলতে চেয়েছিলেন তা পারেননি।
উল্লেখ্য, নাজমুলহোসেনশান্তরসঙ্গে১৭০রানেরবিশালজুটিগড়েবাংলাদেশকেবড়সংগ্রহেরভিতগড়েদেনমুমিনুল।শান্ত১০১রানকরেসেঞ্চুরিরদেখাপেলেওমুমিনুলকেথামতেহয়৯১রানে।তবেতাঁরএইইনিংসটিমিরপুরেরকঠিনউইকেটেবাংলাদেশেরঅবস্থানকেমজবুতকরেছে।দিনশেষে৪উইকেটে৩০১রানতুলেচালকেরআসনেরয়েছেস্বাগতিক টাইগাররা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








