তিন দেশে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ছবিঃ সংগৃহীত
ফিফার নতুন সিদ্ধান্ত ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপের জন্য তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ফিফা। আয়োজক তিন দেশ- মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে ফুটবলপ্রেমীদের ভিন্ন ভিন্ন স্বাদ দিতেই এই উদ্যোগ।
মেক্সিকো সিটির উদ্বোধনী আসর (১১ জুন) বিশ্বকাপের মূল পর্দা উঠবে মেক্সিকো সিটিতে। এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য হলো দেশটির আদিবাসী সংস্কৃতি এবং আধুনিক লোকজ ঐতিহ্যের মেলবন্ধন এবং প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন গ্র্যামি জয়ী ব্যান্ড মানা । এছাড়া গাইবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।
(১২ই জুন) কানাডার প্রথম ম্যাচের আগে টরন্টোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। দেশটির সামাজিক ঐক্য ও বৈচিত্র্য। এখানে বিশ্বকাপ ট্রফির একটি নতুন 'মোজাইকধর্মী' উপস্থাপনা করা হবে। অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারাদের সাথে মঞ্চে থাকবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
একই দিনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় আয়োজন। বিশ্বকাপের বিশালতা, উচ্চাকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক শক্তির বহিঃপ্রকাশ। মার্কিন পপ আইকন কেটি পেরি এবং র্যাপার ফিউচার। এছাড়াও থাকছেন লিসা, অনিতা ও রেমার মতো আন্তর্জাতিক তারকারা।
ইতিহাসের পুনরাবৃত্তি ও নতুনত্ব ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধু কোরিয়ায়। ২০২৬ বিশ্বকাপই প্রথম আসর হতে যাচ্ছে যেখানে একাধিক দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








