কোহলিকে বিপদে ফেলতে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল মডেলকে
ছবিঃ সংগৃহীত
জার্মানির এক উদীয়মান নারী ইনফ্লুয়েন্সারের একটি ছবিতে ভুলবশত লাইক দিয়ে বসেন বিরাট কোহলি। যেহেতু কোহলির কোটি কোটি ফলোয়ার, তাই বাজপাখির মতো কিছু চোখ সবসময় তার আইডির ওপর নজর রাখে। মুহূর্তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সেই মেয়েটি স্পষ্ট জানিয়ে দেয় যে, এটি স্রেফ একটি ভুল বা টেকনিক্যাল গ্লিচ ছিল, কিন্তু কোহলির নিন্দুক আর ডিজিটাল পিআরএজেন্সিগুলোর জন্য এটাই ছিল ‘সোনার সুযোগ’।

সাধারণ একটি ভুলকে স্ক্যান্ডালে রূপ দিতে মাঠে নামে বেশ কিছু অসাধু অনলাইন এজেন্সি। তারা সরাসরি সেই জার্মান ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করে। তাকে প্রস্তাব দেওয়া হয় মিডিয়ার সামনে এসে বলতে হবে, বিরাট কোহলিকে বদনাম করুন। বিরাট কোহলি তার সাথে ইনবক্সে রীতিমতো ফ্লার্ট বা প্রেমের আলাপ জমিয়েছিলেন।প্রয়োজনে কিছু ভুয়া চ্যাটের স্ক্রিনশট বা 'ফেক এভিডেন্স' তৈরি করা হবে।এই মিথ্যা প্রচারণা চালানোর জন্য প্রতি পোস্ট বা ইন্টারভিউয়ের বিনিময়ে মেয়েটিকে ১ লক্ষ ৮০ হাজার থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

এজেন্সিগুলো ভেবেছিল টাকার লোভে যেকোনো সাধারণ ইনফ্লুয়েন্সার এই ফাঁদে পা দেবে। কিন্তু সেই জার্মান মেয়েটি সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি টাকার লোভকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেই ক্যামেরার সামনে এসে পুরো সত্যিটা ফাঁস করে দেন।

তিনি সাফ বলেন, "আমাকে বিপুল অঙ্কের টাকার অফার করা হয়েছিল বিরাটের নামে মিথ্যা বলতে। কিন্তু বিরাট কোহলিকে আমি একজন আইকন হিসেবে সম্মান করি। সামান্য কিছু কাগজের নোটের জন্য আমার বিবেক বিক্রি করে অন্য কারও চরিত্রহনন করা আমার স্বভাবে নেই।"
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









