হাজারীবাগে লিফটের ফাঁকা স্থানে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি । প্রাইম টিভি
রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি ভবনের লিফটের ফাঁকা স্থানে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, ভবনের সপ্তম তলায় তাদের নিজস্ব ফ্ল্যাট এবং প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি।
তার ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, নির্মাণশ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে তারা জানতে পারেন সুভাষ চন্দ্র লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির কারণ জানতে হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







