বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ

ছবিঃ সংগৃহীত
বিএনপি সরকার গত ছয় মাসে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, গত ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার বাস্তবায়ন করতে পারেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে।’
র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে র্যাব বিলুপ্তির দাবি থাকলেও সরকার তা না করে নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। শুধু নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই সরকার এ উদ্যোগ নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








