বাংলাদেশে হিন্দু পরিবার লক্ষ্য করে হামলায় ভারতের উদ্বেগ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
বাংলাদেশে হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শুক্রবার (২৮ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বাংলাদেশে হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে এক সাংবাদিক ব্রিফিংয়ে বাংলাদেশে মানবিক সংকটের পাশাপাশি হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলার অভিযোগের কথা তুলে ধরেন। এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








