খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক

ছবি: সংগৃহীত
ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলায় এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সামান্য তুচ্ছ ঘটনা কেন্দ্র করে খাবার দিতে দেরি করায় নিজ ভাবির মাথা কেটে হত্যা করেছে কুনাল কুমার নামের এক মাদকাসক্ত যুবক।
ঘটনাটি ঘটেছে জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে। নিহত নারীর নাম অংশু দেবী (২৫)। তিনি ইমাদপুর গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র কুমারের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন, ফলে অংশু দেবী বাড়িতে একা ছিলেন। অভিযুক্ত কুনাল কুমার মাঠ থেকে বাড়ি ফিরে এসে তার ভাবির কাছে খাবার দাবি করে। খাবার তৈরি বা দিতে কিছুটা দেরি হওয়ায় কুনাল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে কুড়াল এনে সরাসরি ভাবির ওপর হামলা চালায় এবং নৃশংসভাবে তার শিরশ্ছেদ করে।
ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত কুনাল সেখান থেকে পালিয়ে না গিয়ে ঘরের কাছেই বসে থাকে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পার্স বিঘা থানা পুলিশ এসে কুনালকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো কুড়ালটি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








