মেজর লিগ সকারে গোল অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন বাংলাদেশি তরুন কাভান সুলিভান

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সে ৪ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে ক্লাব ফুটবলে নতুন রেকর্ড গড়েছেন এই ফরোয়ার্ড। এদিন নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
নিউইয়র্কের স্পোর্টস ইলুস্ট্রেটেড স্ট্রেডিয়ামে ম্যাচের ২১তম মিনিটে মিলান ইলোস্কির গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। চলতি মৌসুমে এটি ইলোস্কির ক্যারিয়ারসেরা ১১ তম গোল। এরপর ৫০ তম মিনিটে আসে মাহেন্দ্রক্ষণ , ব্যবধান দ্বিগুণ করেন ১৬ বছর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত কাভান সুলিভান। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল।
এই গোলের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখান তরুণ এই ফরোয়ার্ড। এমএলএসে ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার প্রথম নজির গড়েছেন সুলিভান। সব মিলিয়ে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে টানা চার ম্যাচে সরাসরি গোল-অবদানের কীর্তি গড়া মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি।
৬৫ তম মিনিটে ফিলাডেলফিয়ার জয় প্রায় নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের হ্যারিসবার্গ পেন্সিল্ভানিয়ায় জন্ম নেয়া ১৮ বছর বয়সী মিডফিল্ডার নিল পিয়ে। এই নিয়ে সাত ম্যাচে এটি তার চতুর্থ গোল। তবে ৭৪ মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ করে রেড বুলসকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান। যদিও সেই স্বপ্ন আর দীর্ঘায়ীত হয়নি। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া।
প্রাইমটিভি/এআই

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








