৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

হামিদা খাতুন (৪৭) এবং সাজেদা বেগম (৪০)
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কালুখালী উপজেলার মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী হামিদা খাতুন (৪৭) এবং কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর এবং চর কুলটিয়া সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। আর সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, এসআই শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবাসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, দুই নারী ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তবে প্রশাসনিকভাবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









