রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ আটক ২

রাজবাড়ীতে পুলিশের অভিযানেমাদক কারবারি আটক । প্রাইম টিভি
রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর উড়াকান্দা এলাকা থেকে মাদক পরিবহনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের ফারুক ইসলাম (৪২) এবং একই উপজেলার সিরাজনগর গ্রামের সিএনজিচালক আজমত আলী (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাসহ সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের একটি আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




