যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলার পর ইরাকে জরুরি বৈঠকের আহ্বান আলী আল-জাইদির
ডেস্ক রিপোর্ট|আন্তর্জাতিক
২৯ জুলাই, ২০২৬ এ ৩:৪৪ PM

ছবি:সংগৃহীত
ইরাকের ভূখণ্ডে ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভোররাতের আকস্মিক বিমান হামলার সার্বিক প্রভাব মূল্যায়নে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ইরাকি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত এবং বিমান হামলা-সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ছবি:সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








