প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

ছবি: সংগৃহীত
ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মুখপাত্র মাহদী আমিন ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে এক্সের (টুইটার) বার্তায় সার্জিও গোর জানান, যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও মজবুত করা। ঢাকা ছেড়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুখবর হিসেবে বাংলাদেশকে দেওয়া মার্কিন ভ্রমণ সতর্কতার মাত্রা ‘লেভেল ৩’ থেকে কমিয়ে ‘লেভেল ২’-এ নামিয়ে আনার কথা জানান তিনি।
এর আগে ৩০ জুলাই ঢাকায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষ করে সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








