বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি নেপাল সফরে গিয়ে কাঠমাণ্ডুর ঐতিহাসিক ও পবিত্র পশুপতি মন্দিরে পুজো দিয়েছেন।

পবিত্র শ্রাবণ মাস উপলক্ষ্যে শিল্পা শেট্টি নেপালের বিখ্যাত এই শৈব মন্দিরে গিয়ে ভগবান শিবের আশীর্বাদ নেন। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরের সামনে তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়।

ধর্মপ্রাণ হিসেবে পরিচিত শিল্পা শেট্টি তার এই ভ্রমণের নানা মুহূর্ত ও ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

প্রাইমটিভি/বিএম