কলকাতায় নিজের সংবর্ধনা অনুষ্ঠানে তোপের মুখে তসলিমা নাসরিন

ছবি:সংগৃহীত
দীর্ঘ ১৯ বছর পর ভারতের পশ্চিমবঙ্গে ফিরেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তবে অনুষ্ঠান চলাকালেই সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যার ফলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।
শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। বক্তব্য দেওয়ার সময় তসলিমা নাসরিন তাকে মঞ্চে আসার আমন্ত্রণ জানালে দর্শকদের একাংশ আপত্তি জানান। তারা জয় গোস্বামীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে কটূক্তি করেন।
পরিস্থিতির মধ্যে জয় গোস্বামী আসন ছেড়ে মঞ্চের দিকে এগোলেও উত্তেজনা দেখে আর সামনে না গিয়ে নিজের আসনে ফিরে যান। এ সময় হলে হট্টগোল শুরু হলে অনুষ্ঠান সাময়িকভাবে থেমে যায়।
উত্তেজনার কারণে তসলিমা নাসরিনও মাইক্রোফোনের সামনে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকেন। পরে পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





