চায়ের আড্ডায় এইচএসসি খাতা দেখার অভিযোগ, ধরা খেলেন প্রভাষক

ছবি:সংগৃহীত
সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নের সময় প্রায় চারশো খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অনিয়মে জড়িত ওই শিক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের টং দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের উপস্থিতিতে এই খাতাগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন চৌধুরী বলেন (সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান ) এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





