নিজ বাসা থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
জনপ্রিয় মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোরে আর নেই। নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসায় থাকতেন পাস্তোরে। কয়েকদিন ধরে খোঁজ মিলছিল না তার। এক প্রতিবেশী শনিবার (১ আগস্ট) তার বাড়িতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে কারণ জানানো হয়নি এখনও। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার রবার্ট অল্টম্যান নিশ্চিত করেছেন, পাস্তোরে নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকবার্তায় রবার্ট অল্টম্যান বলেন, ভিনসেন্ট ছিলেন অত্যন্ত উদার একজন মানুষ। তিনি কখনো কোনো ভক্তকে ছবি বা অটোগ্রাফ দিতে ফিরিয়ে দিতেন না। অভিনয়ের প্রতি তার ছিল গভীর ভালোবাসা, আর নতুন শিল্পীদের সবসময় উৎসাহ ও সহযোগিতা করতেন।
মার্কিন এ অভিনেতা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন। তাকে পরিচিতি এনে দেয় এইচবিওর কালজয়ী সিরিজ ‘দ্য সোপ্রানোস’। সে ১৯৯৯ সালের কথা। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
তবে নিজেকে শুধু টেলিভিশনের গণ্ডিতে আটকে রাখেননি পাস্তেরো। সিনেমায়ও দেখা গেছে। তার কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘গুডফেলাস’, ‘মেন অব রেসপেক্ট’, ‘দ্য জার্কি বয়েজ: দ্য মুভি’, ‘গোত্তি’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘দ্য প্র্যাকটিস’ এবং ‘হাওয়াই ফাইভ-’।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









