পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

আখেরি চাহার সোম্বা। প্রাইম টিভি
মদিনা-এর ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতির সঙ্গে জড়িত পবিত্র আখেরি চাহার সোম্বা আজ। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম বিশ্বে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
ইসলামী ঐতিহ্য অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সফর মাসের ২৮ তারিখ মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিছুটা সুস্থবোধ করেন। ওই দিন তিনি শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন। মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠার খবরে সাহাবিরা আনন্দিত হয়ে দান-খয়রাত করেন। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে ১২ রবিউল আউয়ালে মহানবী (সা.) ইন্তেকাল করেন।
ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ শেষ বুধবার। দিনটি উপলক্ষে মুসলমানরা দান-সদকা, নফল ইবাদত ও ধর্মীয় আমলের মাধ্যমে দিনটি পালন করেন।
এদিকে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এ দিনটি দেশের সরকারি সাধারণ ছুটির তালিকায় নেই; শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









