১২৫ কোটি টাকায় আর্জেন্টাইন তারকা মার্তিনেজকে কিনেছে চেলসি

ছবি: সংগৃহীত
অবশেষে নিজের ঠিকানা খুঁজে পেলেন ২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন এই গোলরক্ষককে দলে ভেড়াতে ৭.৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি করেছে চেলসি। চেলসি ও অ্যাস্টন ভিলার মধ্যে এবারের দলবদলে হয়েছে আরও বেশ কিছু বড় লেনদেন।
অবসান হল সকল গুঞ্জনের , অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দলে ভেড়াতে দিবুর সাথে চুক্তিও সম্পন্ন করেছে এই ইংলিশ ক্লাব । ২০২২ বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে কিনতে চেলসির গুনতে হয়েছে সাড়ে সাত মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা।
৩৩ বছর বয়সী এই গোলরক্ষক লন্ডনে সম্পন্ন করে রেখেছেন মেডিকেলটাও । সবকিছু ঠিক থাকলে স্ট্যামফোর্ড ব্রিজের গোলরক্ষক দলে যোগ দেবেন আর্জেন্টাইন এই তারকা ।
মার্তিনেজকে দলে নেওয়ার পেছনে বড় কারণ চেলসির বর্তমান এক নম্বর গোলরক্ষক রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্স। বিশেষ করে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে সানচেজের কয়েকটি ভুল নিয়ে তৈরি হয় সমালোচনা। এরপরই গোলকিপার পজিশন আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লীগের ৬ বারের চ্যাম্পিয়নের মুকুট পাওয়া ক্লাব চেলসি। চেলসিতে মার্তিনেজের আগমন অবশ্য দলবদলের শেষ মুহূর্তের বড় সিদ্ধান্ত। কারণ এর আগে ক্লাব কর্তৃপক্ষ সানচেজের ওপরই আস্থা রাখার ব্যাপারে আগ্রহী ছিল।
চেলসির গোলরক্ষক দলে আছেন আরও একজন তরুণ প্রতিভা—মাইক পেন্ডার্স। জেঙ্ক থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। চেলসি ও ভিলার মধ্যে এবারের দলবদলে হয়েছে আরও বেশ কিছু বড় লেনদেন। ভিলা থেকে মরগান রজার্সকে ক্লাব-রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে চেলসি। অন্যদিকে আলেহান্দ্রো গারনাচো ধারে চেলসি থেকে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলায়।
আর প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড মূল্যের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনও ভিলা পার্কে মেডিকেল সম্পন্ন করেছেন।
সব মিলিয়ে, দলবদলের শেষ সময়ে চেলসির গোলরক্ষক পজিশনে যোগ হচ্ছে বিশ্বকাপজয়ী অভিজ্ঞতা।
প্রাইমটিভি/এআই

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








