রাজবাড়ী সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বার্থা গ্রামের ফজের আলীর ছেলে মো. রেজাউল করিম রেজা এবং উত্তর ভবানীপুর গ্রামের খোকন সাহার ছেলে সুজন সাহা। পুলিশ জানিয়েছে, তারা উভয়েই সিআর (CR) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই (নিঃ) মো. রুস্তম আলী ও এসআই (নিঃ) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।