রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের ফজের আলীর ছেলে মো. রেজাউল করিম রেজা এবং উত্তর ভবানীপুর গ্রামের খোকন সাহার ছেলে সুজন সাহা। পুলিশ জানায়, তারা উভয়েই সিআর (CR) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই (নিঃ) মো. রুস্তম আলী ও এসআই (নিঃ) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতারের পর শুক্রবার (৩১ জুলাই) আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।"

প্রাইমটিভি/এমআর