রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ শিক্ষার্থী বহিস্কার

পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় শিক্ষার্থী বহিস্কার । প্রাইম টিভি
রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ বেগম জানান, নকল করা এবং মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের দায়ে কালুখালী সরকারি কলেজের ৪ জন ছাত্র ও ১ জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে পরীক্ষা চলাকালে অসাধু উপায় অবলম্বনের অভিযোগে ওই ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছর রাজবাড়ী জেলায় এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষায় মোট ৯ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






