কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসা ভবনের ওপর পাহাড় ধসের ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী মাটিচাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড় ধসে প্রায় ২০ জন শিক্ষার্থী মাটিচাপা পড়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্তারিত আসছে…