বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার পথে গুগল

গুগল । ছবিঃ সংগৃহীত
এনভিডিয়াকে টপকে এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার পথে গুগল।
সাম্প্রতিক তথ্যানুযায়ী, এনভিডিয়ার বাজার মূলধন প্রায় ৪ দশমিক ৭৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে অ্যালফাবেটের বাজার মূলধন পৌঁছেছে ৪ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলারে। এনভিডিয়াকে পেছনে ফেলতে অ্যালফাবেটের আরো প্রায় ১২০ বিলিয়ন ডলার বাজারমূল্য প্রয়োজন।
২০২৪ সালের জুন থেকে এনভিডিয়া, অ্যাপল ও মাইক্রোসফট পর্যায়ক্রমে বাজার মূল্যের শীর্ষে অবস্থান করছে।
গত বছর জুনে মাইক্রোসফটকে পেছনে ফেলে ফের বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গা করে নেয় এনভিডিয়া।
তবে এ তালিকায় ক্রমেই ওপরে উঠে আসছে অ্যালফাবেট।
বিশ্লেষকরা বলছেন, কোম্পানিটির উত্থানের পেছনে রয়েছে গুগল ক্লাউডের ওপর বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা, নিজস্ব এআই প্রসেসর ও বড় বড় অবকাঠামোগত চুক্তি।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









