বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়া ও ঘরে পর্যাপ্ত হাওয়া-বাতাস চলাচল না করার কারণে ভ্যাপসা গন্ধ সৃষ্টি হওয়া এক স্বাভাবিক সমস্যা। তবে এই দুর্গন্ধ দূর করতে বাজারচলতি রাসায়নিকযুক্ত রুম ফ্রেশনার ব্যবহারের পরিবর্তে ঘরেই সহজেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক 'সিমার পট'।

বাজারচলতি কৃত্রিম রুম ফ্রেশনারে তীব্র গন্ধের পাশাপাশি নানাবিধ ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। এর ফলে অনেক সময় ত্বকে জ্বালাপোড়া, চোখে অস্বস্তি এবং দীর্ঘমেয়াদে ফুসফুসের কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে ‘সিমার পট’ সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত।

তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং লেবু বা কমলার খোসা।একটি পাত্রে সামান্য পানি নিয়ে উপাদানগুলো একত্রে মিশিয়ে হালকা আঁচে ১৫ থেকে ২০ মিনিট ফোটাতে হবে।

ফুটন্ত পানির বাষ্পের সাথে সাথে মসলা ও লেবুর প্রাকৃতিক সুবাস পুরো ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধ নিমেষেই দূর করে। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি ঘরের বাতাসকে দীর্ঘসময় সতেজ ও ঘ্রাণযুক্ত রাখতে দারুণ কার্যকর।

প্রাইমটিভি/বিএম