হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরাইলি নৃশংসতা

গাজায় ইসরাইলি নৃশংসতা । সংগৃহীত
মার্কিন মধ্যস্থতায় হামাসের অস্ত্রসমর্পণ ও সংগঠন ভেঙে দেওয়ার ঘোষিত চুক্তি নিয়ে ইসরাইল সম্পূর্ণ অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত অলোন পিনকাস।
তার দাবি, চুক্তি ঘোষণার পর গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলা আরও তীব্র হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের বিরুদ্ধেও ইসরাইল আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে, যা এই অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত।
পিনকাস বলেন, ট্রাম্প একটি চুক্তির কথা বললেও বাস্তবে কার্যকর কোনো সমঝোতা এখনো হয়নি। ফলে এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ট্রাম্পের এই উদ্যোগ একটি বড় রাজনৈতিক ব্যর্থতা। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভিযানও তার সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
আগামী অক্টোবরে ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এমন পরিস্থিতিতে গাজা ইস্যুতে দেশের জনগণের সামনে ইতিবাচক বার্তা তুলে ধরার চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু।
চুক্তি অনুযায়ী, ইসরাইলের বাফার জোনে সরে যাওয়া, গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া এবং সামরিক হামলা বন্ধ করার কথা থাকলেও, সাবেক রাষ্ট্রদূত অলোন পিনকাসের দাবি, ঘোষণার পর এখন পর্যন্ত এসব শর্তের কোনোটি বাস্তবায়ন হয়নি।
সূত্র: আল-জাজিরা
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








