ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত । প্রাইম টিভি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৯ জনের।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৬ জন এবং সিলেটে ২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে রংপুর বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি ২ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, যার মধ্যে ঢাকা মহানগরও অন্তর্ভুক্ত। এছাড়া বরিশালে ১ হাজার ৯৩১ জন, চট্টগ্রামে ১ হাজার ৩১৮ জন, খুলনায় ৯০৫ জন, রাজশাহীতে ২৫৮ জন, ময়মনসিংহে ২২৪ জন, সিলেটে ৬৮ জন এবং রংপুরে ৩২ জন আক্রান্ত হয়েছেন।
এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহীতে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৭৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকা মহানগরেই রয়েছেন ১৪১ জন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








