লন্ডনে প্রেমে মজেছেন শাহরুখ-পুত্র আরিয়ান

ছবি: সংগৃহীত
বলিউডের বাদশাহ শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানকে কেন্দ্র করে নতুন করে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। সম্প্রতি পরিবারসহ লন্ডনে ছুটি কাটাতে গিয়ে ডেনিশ গায়িকা ও শিল্পী ভিনি তাকাইরের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে তাকে। লন্ডনের একটি ক্যাসিনো থেকে তাদের একসঙ্গে বের হওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এই প্রেমের সম্পর্কের চর্চা তুঙ্গে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দুজনকেই ম্যাচিং কালো রঙের পোশাকে বেশ সাবলীল ভঙ্গিতে দেখা যায়। একই সময়ে ভিনি তার ইনস্টাগ্রামে লন্ডনের কিছু ছবি পোস্ট করে লেখেন যা নেটিজেনদের সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। সামাজিক মাধ্যমে দেখা যায় যে তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন এবং তাদের বেশ কয়েকজন কমন ফ্রেন্ডও রয়েছেন।
ভিনি তাকাইর একজন উদীয়মান গায়িকা ও সংগীতরচয়িতা, যিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন। তবে এই প্রেম বা সম্পর্কের বিষযটি নিয়ে আরিয়ান বা ভিনি কেউই এখন পর্যন্ত কোনো অফিসিয়াল মন্তব্য করেননি। এর আগেও ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লরিসা বোনেসির সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন রটেছিল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









