বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে শহরের দিলালপুর বেলতলা সড়কের শায়েস্তা খাঁর গলি এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আফনান আহম্মেদ আবির (২১), রাকিব হাসান (১৯), নাজমুস সাদাত নাফি (১৯), বিশাল শেখ সাদ (২২) এবং সানজিদ হাসান সুপ্ত (১৯)।

উদ্ধার হওয়া শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা পৌর এলাকার শিবরামপুর নারিকেল বাগান সড়কের বাসিন্দা এবং পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গত ২৩ জুলাই পারিবারিক অভিমানে ইন্দ্রজিৎ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

একই দিন সন্ধ্যায় স্বজনরা তার সন্ধান পেয়ে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে শহরের দিলালপুর বেলতলা সড়কে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে ইন্দ্রজিৎকে অপহরণ করে। এ সময় অপহরণকারীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ইন্দ্রজিৎকে ফেলে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইন্দ্রজিতের মা রিতা রাণী দাস রায় বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাইমটিভি/এমআর