চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

ছবি:সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান।
হাসপাতালে পৌঁছে ডা. শফিকুর রহমান চিকিৎসাধীন আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত কিশোরের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। পাশাপাশি চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
পরে হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় কিশোর আলিফ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




