ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি:সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ( ৩০ জুলাই ) রাত ৯টার দিকে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত থ্রিহুইলার।
পথে রাজাপুর উপজেলার সমবায় এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রাজাপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




