ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (৮ জুলাই) ইরানের তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক বিবৃতিতে বলেন, বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে প্রবেশ করা মার্কিন ড্রোনটিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে গুলি করে নামিয়েছে। তার দাবি, সাম্প্রতিক মার্কিন আকাশ হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোসেন মহবি আরও বলেন, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক উড্ডয়ন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের আকাশসীমা রক্ষায় ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাইমটিভি/এনজি