প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

ছবি: সংগৃহীত
উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের স্থানসহ বেশ কিছু সামরিক স্থাপনা ছিল এই হামলার মূল লক্ষ্য।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের বিরুদ্ধে এটি বাহরাইন ও কুয়েতের প্রথম প্রত্যক্ষ সামরিক আক্রমণ। এই অভিযানে গোয়েন্দা তথ্য এবং আকাশ সুরক্ষা দিয়ে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সাম্প্রতিক সময়ে মার্কিন ঘাঁটি থাকা বাহরাইন ও কুয়েতে ইরানের অব্যাহত পাল্টাপাল্টি হামলার জবাবেই ছোট বিমানবাহিনী নিয়ে তারা এই পদক্ষেপ নেয়।
গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নেয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। তবে এই কথিত বিমান হামলার বিষয়ে বাহরাইন বা কুয়েতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







