হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৭তম। এই ৩৫টি গন্তব্যের মধ্যে এশিয়ায় রয়েছে ৬টি দেশ যেখানে পৌঁছানোর পর সরাসরি ‘ভিসা অন অ্যারাইভাল’ (Visa on Arrival) বা ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া যায়।

নেপাল: বাংলাদেশি পর্যটকদের কাছে এটি অন্যতম জনপ্রিয় গন্তব্য। নেপালে পৌঁছানোর পর বিমানবন্দরেই ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়া যায়।

মালদ্বীপ: পর্যটনের জন্য বিখ্যাত এই দ্বীপাঞ্চলে পৌঁছানোর পর বাংলাদেশিদের জন্য ৩০ দিনের অন-অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে।

শ্রীলঙ্কা: সুন্দর প্রকৃতির এই দেশে আগাম ভিসার ঝামেলা নেই; ইটিএ (ETA) অনুমোদন বা পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল নিয়ে প্রবেশ করা যায়।

কম্বোডিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহাসিক কালচারাল সাইট সমৃদ্ধ এই দেশেও পৌঁছানোর পর ভিসা নেওয়ার সুযোগ রয়েছে।

পূর্ব তিমুর: বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারেন।

ম্যাকাও (চীন): বিশেষ এই প্রশাসনিক অঞ্চলে ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের আগাম ভিসার প্রয়োজন হয় না।

অন-অ্যারাইভাল সুবিধা পেতে হলে বিমানবন্দরে রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং ভ্রমণের জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা (ডলার এনডোর্সমেন্ট) সঙ্গে রাখা বাধ্যতামূলক।

প্রাইমটিভি/বিএম