ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা আবারও নিজের রূপের জাদুতে বুঁদ করলেন ভক্তদের। বয়স যেন তার কাছে নেহাতই এক সংখ্যা! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক লুকে হাজির হয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই তারকা।

WhatsApp Image 2026-07-24 at 2.38.49 PM (2)

প্রকাশিত ছবিতে দেখা যায়, উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজে নিজেকে সাজিয়েছেন পূর্ণিমা। পোশাকের গলায় থাকা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ তাঁর চেহারায় এক আলাদা আভিজাত্য এনে দিয়েছে।

WhatsApp Image 2026-07-24 at 2.38.49 PM (1)

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের কালো ফ্রেমের চশমা ও মিষ্টি হাসি, যা তার গ্ল্যামারে এক নতুন মাত্রা যোগ করেছে। সঙ্গে মানানসই মেকআপ ও খোলা কোঁকড়ানো চুলে তিনি ছিলেন একেবারে অনবদ্য।

WhatsApp Image 2026-07-24 at 2.38.49 PM

ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভক্তদের লাইক ও প্রশংসাসূচক মন্তব্যের জোয়ার ভেসে আসে। নেটিজেনরা বলছেন, সময়ের সাথে সাথে যেন পূর্ণিমার রূপ আরও প্রস্ফুটিত হচ্ছে।

WhatsApp Image 2026-07-24 at 2.38.48 PM (2)

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা এই অভিনেত্রী দুই দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে রাজত্ব করছেন।

WhatsApp Image 2026-07-24 at 2.38.48 PM (1)

'মনের মাঝে তুমি' কিংবা 'হৃদয়ের কথা'র মতো বেশ কিছু কালজয়ী রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই তারকা বড় পর্দার পাশাপাশি উপস্থাপনাতেও সমান জনপ্রিয়।

WhatsApp Image 2026-07-24 at 2.38.48 PM