শিরোনাম

০১:৪১ অপরাহ্ণ

২৯ আগস্ট, ২০২৬

সরাসরি

সারাদেশ

শুশুক চিনতে ভুল, কেটে মাংস নিলেন শতাধিক মানুষ

শুশুক চিনতে ভুল, কেটে মাংস নিলেন শতাধিক মানুষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামের হাওরে মৃত অবস্থায় পাওয়া একটি গাঙ্গেয় শুশুককে বড় মাছ মনে করে কেটে অন্তত এক শ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। স্থানীয় জেলেদের দাবি, প্রাণীটি কী তা বুঝতে না পেরেই তারা এ কাজ করেছেন। ভাগ পাওয়া মাংসের কিছু অংশ রান্না করে খেয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
মাগুরার শ্রীপুরে নারীসহ ৭ ভুয়া সিআইডি পুলিশ আটক

মাগুরার শ্রীপুরে নারীসহ ৭ ভুয়া সিআইডি পুলিশ আটক

মাগুরার শ্রীপুরে সিআইডি পুলিশের সদস্য পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, আটটি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাকোল গ্রামের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয়।
সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুটি শর্টগান ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুটি শর্টগান ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। স্থানীয়দের ধাওয়ার মুখে ঘটনাস্থলে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান তারা। পরে পতাকা বৈঠকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে বিএসএফ। এরপর উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো তাদের কাছে ফেরত দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।