প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর আসন্ন ৮৩তম আসরে জায়গা করে নিয়ে এক অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমাটি উৎসবের বিখ্যাত ‘হরাইজনস’ প্রতিযোগিতামূলক বিভাগে লড়বে। বৃহস্পতিবার আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ছবিগুলোর যে তালিকা প্রকাশ করেছে, সেখানেই দেখা মেলে বাংলাদেশি এই ছবির নাম।
ভেনিস উৎসবের 'হরাইজনস' বিভাগে বিশ্ব চলচ্চিত্রের বাছাই করা আরও ১৮টি ছবির মুখোমুখি হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যা থেকে আন্তর্জাতিক জুরি সদস্যরা সেরা ছবি নির্বাচন করবেন।
ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই অর্জনকে দেশের চলচ্চিত্রের জন্য এক বিশাল মাইলফলক হিসেবে দেখছেন। নেটদুনিয়ায় পুরো টিমকে শুভেচ্ছা জানিয়ে বাঁধন লেখেন, আন্তর্জাতিক অঙ্গনের এমন ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত।
পরিচালক রুবাইয়াত হোসেন জানান, ছবি পাঠানোর পরপরই উৎসব কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া পাওয়ায় নির্বাচনের কিছুটা আভাস মিলছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে নাম আসার খবরটি নিঃসন্দেহে দারুণ আনন্দের।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









