সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকারের নেতার

ছবিঃ সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাষ্ট্রপতি পদত্যাগ করার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আবু হানিফ এই দাবি জানান।
আবু হানিফ তার পোস্টে বলেন,"পতিত আওয়ামিলীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিদেশে চিকিৎসা করতে গিয়ে,সেখান থেকে পলাতক খুনি হাসিনার সাথে যোগাযোগ করে।
তার এই যোগাযোগ কে হালকা করে দেখার সুযোগ নাই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব মেকানিজম করছে ভারত। সম্প্রতি সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফোনালাপের বিষয় গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সাথে ফোনালাপ দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।
অনেকটা পরিস্থিতি বুঝতে পেরে আজকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে। নিষিদ্ধ আওয়ামিলীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাই।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









