জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক এতিম - আবু হানিফ

ছবিঃ সংগৃহীত
জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক এতিম,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ।
ফেসবুক পোস্টে আবু হানিফ বলেন,"জামায়াত কে ছাড়ছে এনসিপি,এমন একটা সংবাদ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি জামায়াত কে ছাড়ছে এনসিপি?
মোটেও এমন না,তবে এই সংবাদের পিছনে উদ্দেশ্য ভিন্ন। একটু পিছনের দিকে গেলে খেয়াল করবেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপির শীর্ষ নেতারা জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতো।এর পিছনে ছিলো জামায়াত যেন তাদের গুরুত্ব দেয়।
জাতীয় নির্বাচনে জামায়াত বেশ ভালোই গুরুত্ব দিয়েছে এনসিপিকে। ফলে এনসিপির ৬ জন সংসদ জামায়াতের ভোটে নির্বাচিত হয়। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এনসিপির তৃণমূলে আসলে তেমন ভিত্তি নাই। বরং জামায়াত এনসিপি কে প্রাণ দিয়ে রেখে।
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত থেকে আরও বেশি সুবিধা যেন পায় সেজন্যই এনসিপি জামায়াতকে ছাড়ার কথা বলছে। বাস্তবতা হলো জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক এতিম। ফলে এনসিপি জামায়াতকে কখনই ছাড়বে না।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







