বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশে সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি, রাজনৈতিক মামলা কিংবা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির অভিযোগ ওঠেনি। সরকারের পক্ষ থেকে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতিতে কোনো রাষ্ট্রীয় মদদ নেই উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এমন কিছু হবে না বলেই তিনি আশাবাদী। তবে ব্যক্তিগতভাবে কেউ অনিয়ম করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন। তার ভাষ্য, এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হলেও সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের সংঘাত থেকে বেরিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলকে ধৈর্য ধরার পাশাপাশি উস্কানিমূলক ও অশালীন বক্তব্য পরিহারের আহ্বান জানান তিনি।

ভোলার শিল্পায়নের সম্ভাবনা নিয়ে ব্যারিস্টার পার্থ বলেন, শুধু গ্যাসের মজুত থাকলেই শিল্প গড়ে ওঠে না। এর জন্য ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, আইনশৃঙ্খলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার ভোলাকে একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। এছাড়া ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নদীভাঙন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার পার্থ বলেন, ভোলার শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান থাকলেও কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারো

প্রাইমটিভি/এমআর