হবিগঞ্জে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল

ছবি:সংগৃহীত
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও আলোচনা সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম শহরের বিজয় স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে জেলা এনসিপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সমাবেশ।
সমাবেশে বক্তারা হবিগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তুলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







