বাড্ডায় লেকপাড় থেকে মরদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত
রাজধানীর বাড্ডার গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (প্রায় ৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গুদারাঘাট লেকপাড় এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআই হাফিজুর রহমান আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডিকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







