শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী
ডেস্ক রিপোর্ট|জাতীয়
২৯ জুলাই, ২০২৬ এ ৭:১১ PM

ছবি:সংগৃহীত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, শাপলা চত্বর হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







