হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৯৯০
ডেস্ক রিপোর্ট|জাতীয়
১৪ জুলাই, ২০২৬ এ ৪:১৪ PM

হাম ও উপসর্গ । প্রাইম টিভি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬৬ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৭৬৬ জন।
প্রাইম টিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






